Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে দুষ্কৃতী হানা

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়,২৬মেঃ-টিটাগড় থানার অন্তর্গত পলতা শান্তিনগর কাঠপোলে প্রশান্ত সরকার নামের এক বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে গতকাল রাত একটা নাগাদ দুষ্কৃতী দল হামলা চালায় ।দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা…


নিজস্ব প্রতিনিধি,টিটাগড়,২৬মেঃ-টিটাগড় থানার অন্তর্গত পলতা শান্তিনগর কাঠপোলে প্রশান্ত সরকার নামের এক বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে গতকাল রাত একটা নাগাদ দুষ্কৃতী দল হামলা চালায় ।দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায় বলে অভিযোগ । প্রথমে একটি বিরট শব্দে কেঁপে ওঠে বাড়ি এরপর ইট মেরে বাড়ির জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় জানালার পাশে খাটে শুয়ে থাকা প্রশান্ত বাবুর মেয়ে ও স্ত্রীর গায়ে কাঁচ ছিটকে লাগে ।প্রশান্ত বাবু ও তার ছেলে পাশের অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন তারাও আওয়াজ পেয়ে বেড়িয়ে এলে চার থেকে পাঁচজন দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতেই টিটাগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে যায় ॥

No comments