Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, নদীয়া,২৬মেঃ-ভোটের ফল বেরুনোর পরেই,পরশুদিন রাতে পাশের একটি বাড়িতে টিনের বেড়া কিছু লাঠি দিয়ে আঘাত করে বিজেপি কর্মীরা। আওয়াজ শুনে সেখানে ছুটে গিয়ে প্রতিবাদ জানাই এই সদস্য এবং তার পরিবার। অভিযোগ, এর পরেই গতকাল …


নিজস্ব প্রতিনিধি, নদীয়া,২৬মেঃ-ভোটের ফল বেরুনোর পরেই,পরশুদিন রাতে পাশের একটি বাড়িতে টিনের বেড়া কিছু লাঠি দিয়ে আঘাত করে বিজেপি কর্মীরা। আওয়াজ শুনে সেখানে ছুটে গিয়ে প্রতিবাদ জানাই এই সদস্য এবং তার পরিবার। অভিযোগ, এর পরেই গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা কয়েকজন কর্মী-সমর্থকদের নিয়ে, হাতে অস্ত্র নিয়ে হামলা চালায় মৌমিতা বিশ্বাস এবং তার পরিবারের ওপর। ঘরের টিনের দেওয়ালে এলোপাতাড়ি কোপাতে থাকে। চালের টালি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর এক মহিলা ঠেকাতে গেলে তাকেও আক্রমণ করা হয়। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। গতকাল রাতেই শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই হামলার অনেকটাই দায় স্বীকার করেছেন বিজেপি দক্ষিণের জেলা সম্পাদক সুফল বিশ্বাস। তিনি বলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখা হবে।

No comments