
নিজস্ব প্রতিনিধি,নিউটাউন,২৪মেঃ-ভোট পরবর্তী হিংসা,রাতের অন্ধকারে নিউটাউন এর ২নাম্বার জ্যাংরা হাতিয়ারা অঞ্চল তৃনমুল কার্যালয়ে হামলার অভিযোগ।অভিযোগের তির বিজেপি আশ্রিত দুস্কৃতির দিকে।ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।আজ সকালে কার্যালয় খুলতে এসে দেখে সামনে রাস্তায় সব পতাকা পরে আছে।ব্যানার ভাঙার চেষ্টা করা হয়।টিনের ব্যারা সেগুলো ভাঙা হয়।এর পর নিউটাউন থানায় খবর দেওয়া হলে।ঘটনাস্থলে পুলিশ এসে অভিযোগ নথিভুক্ত করে যায়।অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।
No comments