
নিজস্ব প্রতিনিধি,আরামবাগ,২৪মেঃ-আরামবাগে ভোটগননা পর্ব শেষ হতে না হতেই অশান্তি অব্যাহত আরামবাগ মহকুমা জুড়ে ।এক বিজেপি কর্মী কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই মারধরের ঘটনায় তৃণমূল পক্ষ থেকে সবটাই অস্বীকার করেছে ।বিজেপি কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ মলয়পুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।গুরুতর আহত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করা হয় ।আহত বিজেপি কর্মীর নাম বিপ্লব ঘোষ। ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগের মলয় পুর গ্রাম পঞ্চায়েতের বাছা নুড়ী এলাকায়। এই মারধরের ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজনের নামে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ বৃস্পতিবার রাতে বিজেপির ভালো রেজাল্ট হওয়ার উচ্ছ্বাসে দলীয় পতাকা টাঙাতে গিয়েছিল বাছানড়ী এলাকাতে । তখন তাকে বেশ কয়েকজন তৃণমূলের লোক জনেরা বাজারে ফেলে লাঠি ,ইট দিয়ে তাকে মারধর করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনরা গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে এরপরেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু উনি বলেন , আমাদের বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে । গতকাল ভোট গণনা শেষে দুষ্কৃতীরা মারধর করেছে এক কর্মীকে ।আমরা পুলিশকে জানিয়েছে পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে ।
No comments