
নিজস্ব প্রতিনিধি,পর্নশ্রী,১৯মেঃ-বেলা সাড়ে তিনটে নাগাদ পর্ণশ্রী শিশু ভারতী স্কুলে নিজের বাড়ির পাশে ভোট দিতে এলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ভোট দেয়া হয়ে গেলে যাবার সময় তার মেয়ে তার সঙ্গে দেখা করতে এলেন তিনি। তিনি কথা বলেননি গাড়ির কাচ নামিয়ে বেরিয়ে চলে যান। অশ্রুসিক্ত নয়নে তার মেয়ে বাড়ি ফিরে যায়। শোভন বাবুকে বাড়িতে যাবেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন বাড়িতে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না বাড়িতে সেই পরিবেশ আর নেই।
No comments