Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর,১৯মেঃ- ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে মাদারিপুর এলাকার ৬ নম্বর বুথে ভোটদাতাদের ভোটদানে বাধা দেয় তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আধাসামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। তারা দুস্কৃতীদে…


নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর,১৯মেঃ- ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে মাদারিপুর এলাকার ৬ নম্বর বুথে ভোটদাতাদের ভোটদানে বাধা দেয় তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আধাসামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। তারা দুস্কৃতীদের এলাকা থেকে সরিয়ে দিয়ে ভোটারদের ভোটদানের ব্যাবস্থা করে দিয়ে ফিরে চলে যায়। অভিযোগ, আধাসামরিক বাহিনী ফিরে চলে যেতেই তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা সেখানে ব্যাপক বোমাবাজি করে। সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। পাঁচজন সাংবাদিক আক্রান্ত হন। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত করা হয়। অমিত সরকার নামে সেই সাংবাদিকিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয় সাংবাদিকদের গাড়িও। বেশকিছু সাংবাদিকদের ঘিরে রাখে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে সেন্ট্রাল ফোর্স ও রাজ্য পুলিশ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বন্ধ হয়ে আছে মাদারিপুরের ৬ নম্বর বুথের ভোটগ্রহন।

No comments