
নিজস্ব প্রতিনিধি,বীরভূম,১৯মেঃ-মহঃবাজারের চুয়ামুলী গ্রামের স্বনির্ভর দলের মহিলারা চোলাই মদ বন্ধের দাবিতে মহঃবাজার থানার দ্বারস্থ হন। দুই দলের মহিলাদের অভিযোগ গ্রামেরই কয়েকজন মিলে চোলাই মদের ব্যবসা করছে। আমরা অনেক চেষ্টা করেও এই মদের ব্যবসা বন্ধ করতে পারিনি। তাই বাধ্য হয়ে আজ মহঃবাজার থানায় এসেছি, যাতে পুলিশ গিয়ে মদ বন্ধ করার ব্যবস্থা করে দেয়। গ্রামের মহিলারা জানান, এই মদ খেয়ে প্রতিটি বাড়িতেই চলছে অশান্তি। বাড়ির মহিলাদের, বাচ্চাদের চলছে মারধর। শুধু তাই নয়, বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়ে মদ খেয়ে নিচ্ছে বাড়ির পুরুষেরা। এমনকি বাড়ির রান্নার চাল টুকুও বিক্রি করে মদের পিছনে দৌড়াচ্ছে গ্রামের পুরুষেরা। তাই আমরা বাধ্য হয়ে আজ এসেছি যাতে পুলিশ গিয়ে মদ বন্ধ করার ব্যবস্থা করেন।
No comments