Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বাড়িকে টিকটিকি মুক্ত করার কিছু সহজ উপায়

প্রায় সবার বাড়িতেই টিকটিকির ‘অনুপ্রবেশ’ ঘটে। ঘরের আনাচে কানাচে, প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ! আপাত দৃষ্টিতে এটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত। বাড়িকে টিকটিকি-মুক্ত করতে অনেকেই বাজারে উপলব্ধ একাধিক রাসায়নিক য…



প্রায় সবার বাড়িতেই টিকটিকির ‘অনুপ্রবেশ’ ঘটে। ঘরের আনাচে কানাচে, প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ! আপাত দৃষ্টিতে এটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত। বাড়িকে টিকটিকি-মুক্ত করতে অনেকেই বাজারে উপলব্ধ একাধিক রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়ি থেকে টিকটিকির উপদ্রব চিরতরে বন্ধ করা যায় না। তাহলে কী করে টিকটিকি-মুক্ত করবেন আপনার বাড়ি? আসুন জেনে নেওয়া যাক বাড়ি টিকটিকি-মুক্ত করার কয়েকটি ঘরোয়া উপায়…

১) জানালার কোণায় কোণায় বা ঘরের ভেণ্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

২) গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ো ৩-৪ কাপ পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর ওই গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ো মেশানো পানি ঘরের কোণায় কোণায় স্প্রে করে দিন। টিকটিকি ওই এলাকা ছেড়ে পালাবে!

৩) ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিনের বল বা ন্যাপথালিন গুঁড়ো করে ছড়িয়ে দিন। ন্যাপথালিনের গন্ধে টিকটিকি পালাবে।

৪) ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ডিমের খোসা রেখে দিন। ওই সমস্ত জায়গায় আর টিকটিকির দেখা মিলবে না।

৫) ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

৬) পেঁয়াজের গন্ধ টিকটিকি মোটেই সহ্য করতে পারে না। তাই কয়েক টুকরো পেঁয়াজ ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে রেখে দিন। টিকটিকি পালাবে।

খানিকটা তামাকের সঙ্গে সামান্য কফি মিশিয়ে ছোটো ছোট গুলি বা বলের মতো তৈরি করে নিন। তারপর সেগুলিকে ঘরের আনাচে কানাচে রেখে দিন। দেখবেন টিকটিকির উপদ্রব কমে যাবে।


from Daily Bangla http://bit.ly/2LhHzYv


from DNAবাংলা http://bit.ly/2PDgMV7

No comments