Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Just দাবাং-৩’ হবে সেরাঃ সোনাক্ষি

বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবিতে অভিনয় করেই মূলত রাতারাতি জনপ্রিয়তা ও সফলতা ধরা দেয়  বলিউড অভিনেতা অভিনেত্রী শত্রু সিনহা ও রিনা রয়ের মেয়ে সোনাক্ষি সিনহার ক্যারিয়ারে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অন…



বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবিতে অভিনয় করেই মূলত রাতারাতি জনপ্রিয়তা ও সফলতা ধরা দেয়  বলিউড অভিনেতা অভিনেত্রী শত্রু সিনহা ও রিনা রয়ের মেয়ে সোনাক্ষি সিনহার ক্যারিয়ারে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সোনাক্ষি।

চলতি বছরই মুক্তির কথা রয়েছে সালমান-সোনাক্ষি সিনহা অভিনীত ‘দাবাং-৩’ ছবিটি। এরই মধ্যে এ ছবির কাজ অনেকখানি শেষ হয়েছে।

তবে সালমান কারাগারে যাওয়ার ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিলো ছবিটি। তবে এ অভিনেতা জামিন পেয়ে যাওয়ায় এখন আর ছবিটি মুক্তিতে কোন বাঁধা রইলো না। আর বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড সোনাক্ষি। এ ছবিটি বিষয়ে তিনি সম্প্রতি বলেন, ‘দাবাং-৩’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হতে যাচ্ছে। সালমান খানের সঙ্গে তিন নাম্বার এ ছবিতে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমি তার প্রতি বরাবরই কৃতজ্ঞ।

তবে আমার মনে হয় ‘দাবাং’ সিরিজের ছবি গুলোর মধ্যে এটি হবে সেরা। কারণ অনেক অদেখাই এখানে দেখবেন দর্শক। পাশাপাশি অনেকটাই সুপারহট সোনাক্ষিকে এ ছবিতে আবিস্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন।


from Daily Bangla http://bit.ly/2XJ5qlk


from DNAবাংলা http://bit.ly/2vr5slA

No comments