Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

নুডলসকে আরো উপাদেয় করুন ১০ উপায়ে

একটি খাবার পৃথিবীর সব মানুষেরই প্রিয়। তা হলো নুডলস। বিগত ৪-৫ যুগ ধরে নুডলস তার জনপ্রিয়তা এতটুকু হারায়নি। এখানে নুডলসকে আরো উপাদেয় ও বিচিত্র করতে দেওয়া হলো টিপস।

১. দেশী টুইস্ট দিন : পেঁয়াজ, গাঁজর, রসুন এবং মরিচ একটি প্যানে নিয়ে …



একটি খাবার পৃথিবীর সব মানুষেরই প্রিয়। তা হলো নুডলস। বিগত ৪-৫ যুগ ধরে নুডলস তার জনপ্রিয়তা এতটুকু হারায়নি। এখানে নুডলসকে আরো উপাদেয় ও বিচিত্র করতে দেওয়া হলো টিপস।

১. দেশী টুইস্ট দিন : পেঁয়াজ, গাঁজর, রসুন এবং মরিচ একটি প্যানে নিয়ে দেশীয় মসলা দিন। এ ধরনের মসলা সাধারণত দেওয়া হয় না। ধনে পাতা বা পুদিনা পাতা দিতে পারে। দেশী মসলায় ভিন্ন ধাঁচের স্বাদ মিলবে।

২. পিটান বাটার যোগ করুন : মনে হতে পারে এটা আবার কেমন রেসিপি! অথচ পিনাট বাটার যোগ করলেই দেখবেন, নুডলসে পাড থাইয়ের স্বাদ চলে এসেছ। নুডলস রান্নার সময় এতে পিনাট বাটার যোগ করুন। নতুন স্বা উপভোগ করুন।

৩. ভিয়েতনামিজ পোহ : ভিয়েতনামের নুডলসের দারুণ এক স্যুপের নাম পোহ। এই স্যুপের পছন্দের যেকোনো কিছু যোগ করতে পারেন। এতে মুরগি বা গরুর মাংস, এমনকি চিংড়িও দিতে পারেন। ভিয়েতনামিজ পোহ এর স্বাদ পেতে চাইলে নুডলসের স্যুপে পছন্দের মাংস, সবজি আর মসলা দিয়ে দিন।

৪. ডিমের কোনো সমস্যা নেই : যেকোনো খাবার তৈরিতে দারুণ একটি উপকরণ হতে পারে ডিম। নুডলসেও খুব ভালো স্বাদ দেয়  ডিম। হালকা বা বেশি সেদ্ধ ডিম কুচি করে কেটে দিন। বড় টুকরা করেও একটি বা দুটি ডিম নুডলসে ছড়িয়ে দিতে পারেন।

৫. লেবুর অনন্য স্বাদ : ইনস্ট্যান্ট নুডলসের ক্ষেত্রে এ কাজটি করতে পারেন। খাওয়ার আগে এতে লেবুর চিপে দিন। গতানুগতির স্বাদই বদলে যাবে।


৬. পনিরের স্বাদ : নুডলস এবং পনিরের স্বাদের অপূর্ব সমন্বয় কে কে উপভোগ করেছেন? নুডলসে মোজারেলা পনির মিশিয়ে দিন। এর স্বাদ কখনো ভোলার নয়।

৭. লাল মরিচের ভালোবাসা : অতি প্রিয় ইনস্ট্যান্ট নুডলসে লাল মরিচের পেস্ট বা কুচি দিতে পারেন। নুডলসে এটি দিন, সঙ্গে কয়েক ফোঁটা ভিনেগার। রসুন ভাজি করেও দিতে পারেন।

৮. নুডল-চিকেন সালাদ : মুরগির মাংসের সেদ্ধ টুকরা একটি গামলায় নিন। এতে সেদ্ধ সবজি দিন। এবার সেদ্ধ নুডলস ছড়িয়ে দিয়ে তাতে প্রয়োজন মতো লবণ বা মরিচ দিয়ে উপভোগ করুন। এতে চাইলে সসও দিতে পারেন।

৯. মনমরা স্যুপের সঙ্গে : শুধু তরল স্যুপ কেমন লাগে? এতে বেশি বেশি মাংস ও নুডলস মিশিয়ে দিন। এক বাটি খেয়ে আবারো খেতে চাইবেন।

১০. পানি ছাড়াই... : প্যাকেট না খুলেই মচমচে নুডলস ভেঙে নিন। এবার প্যাকেটের একটি কোণায় একটি ছিঁড়ে নিন। এবার এর মধ্যে প্রিয় মসলাগুলো পুরে দিন। কাটা জায়গাটি ধরে ভালোমতো ঝাঁকিয়ে নিন। এটাই কিন্তু দারুণ কুড়মুড়ে নুডলস হয়ে যাবে


from Daily Bangla http://bit.ly/2PwOuvq


from DNAবাংলা http://bit.ly/2DzRt1e

No comments