Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ট্রেন্ডি প্লাস্টিক স্যান্ডেলে বর্ষায় ফাঙ্কি ফ্যাশন

কালো অ্যাঙ্কেল লেন্থ জিনসের সঙ্গে স্মাইলি লাগানো স্লিপার। শর্ট স্কার্টের সঙ্গে ন্যুড পাম্পস। সালোয়ারের সঙ্গে কম হিলের পা-ঢাকা চটি। পায়ে পায়ে বর্ষা কিন্তু এলো। কিন্তু চামড়ার দামি জুতো পরে তো আর কাদায় পা দেওয়া যাবে না! তাতে কি? ফ্…



কালো অ্যাঙ্কেল লেন্থ জিনসের সঙ্গে স্মাইলি লাগানো স্লিপার। শর্ট স্কার্টের সঙ্গে ন্যুড পাম্পস। সালোয়ারের সঙ্গে কম হিলের পা-ঢাকা চটি। পায়ে পায়ে বর্ষা কিন্তু এলো। কিন্তু চামড়ার দামি জুতো পরে তো আর কাদায় পা দেওয়া যাবে না! তাতে কি? ফ্যাশন তো আর বন্ধ করা যাবে না! বর্ষায় আপনার পকেট বাঁচিয়ে প্লাস্টিক জুতোর ফ্যাশন-ফিরিস্তা নিয়ে এই সংখ্যায় হালফিলের ফ্যাশনের খোঁজ দিচ্ছে বিডিটাইমস৩৬৫ডটকমঃ

যারা ‘ব্র্যান্ড-কুইন’ তাঁদের কথা আলাদা। তবে যারা ফ্যাশনের সঙ্গে পকেট বাঁচিয়ে রাখতে চান তাঁদের জন্য চোখ বুজে সেরা ঠিকানা এগুলো।

হাওয়াই চটি থেকে কিটো, বুট থেকে পাম্পস সবই মিলছে এখানে। আসলে বর্ষা মানেই তো জুতোর বারোটা। তাই দামি জুতো না কিনে, ওই টাকায় পাঁচটা সস্তার জুতো কিনে ফেলুন। গোটা বর্ষায় বদলে বদলে পড়ুন। তাছাড়া এগুলি একেবারে নামি-দামি ব্র্যান্ডের জুতোর ডুবলিকেট। এই বর্ষার কেই বা আপনার কাদামাখা জুতোর ট্যাগ খুঁজতে যাবে। আসলে একেই বলে ট্রেন্ডের সঙ্গে পকেটও সুরক্ষিত ফ্যাশন।

পায়ে পায়ে আনন্দ: বর্ষা মানেই পিচ্ছিল রাস্তাঘাট। এইদিন গুলো হোক স্লিপারে আরামদায়ক। নিউমার্কেট, গাউসিয়াসহ যেকোন মার্কেটেই খুব সহজে এসব জুতা সস্তায় পেয়ে যাবেন। 


from Daily Bangla http://bit.ly/2L6kdVL


from DNAবাংলা http://bit.ly/2GP0HZK

No comments