Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

না হেসেই পার করে দিলেন ৪০ বছর

হাসি আছে নানা রোগের থেকে রক্ষা পাওয়ার উপাদান। অথচ না হেসেই ৪০ বছর কাটিয়ে দিলেন এক নারী। এমন নয় যে, তিনি হাসতে জানেন না। স্বেচ্ছায় ৪০ বছর হাসেননি টেস ক্রিশ্চিয়ান।

আসলে হাসলেই গালে রিংকল পড়ে যাবে যে! আর একবার রিংকল পড়ে গেলে বার্…



হাসি আছে নানা রোগের থেকে রক্ষা পাওয়ার উপাদান। অথচ না হেসেই ৪০ বছর কাটিয়ে দিলেন এক নারী। এমন নয় যে, তিনি হাসতে জানেন না। স্বেচ্ছায় ৪০ বছর হাসেননি টেস ক্রিশ্চিয়ান।

আসলে হাসলেই গালে রিংকল পড়ে যাবে যে! আর একবার রিংকল পড়ে গেলে বার্ধক্য অবধারিত। যৌবন ধরে রাখতেই তাই এমন সিদ্ধান্ত টেসের। এখন তার বয়স ৫০। হাসতে বন্ধ করে দিয়েছেন শৈশব পেরিয়ে কৈশোরে পা দেওয়ার পর থেকেই। বন্ধুদের সঙ্গে আড্ডা, মজা, ছবি তোলা- কখনওই ভুল করেও হাসতে দেখা যায়নি টেসকে।

ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখাও ফোটেনি কখনও। এমনকী, মেয়ের জন্মের পরও স্বভাবে এতটুকু নড়চড় হয়নি টেসের।

অনেকেই তাকে দেখে ভাবেন, তিনি হয়তো বোটক্স করিয়েছেন। টেস জানালেন, কোন বোটক্স নয়। নিজের মুখের মাংসপেশীকে নিয়ন্ত্রণ করেছেন তিনি নিজে। যা বোটক্স বা যে কোন অ্যান্টি রিংকল ক্রিমের থেকে অনেক বেশি ফলদায়ী। আর এর ফলেই অটুট তার মুখমণ্ডলের সৌন্দর্য।


from Daily Bangla http://bit.ly/2L4KxiY


from DNAবাংলা http://bit.ly/2IMOsPn

No comments