অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে ইদানীং এক ডাচ নারীর সঙ্গে দেখা যাচ্ছে। আর এই নারী হচ্ছেন ‘ভিক্টোরিয়া’ ব্র্যান্ডের মডেল চেলসি উইমার। সম্প্রতি তিনি নিজের ইন্সট্রাগ্রামে ডিক্যাপ্রিওর বাড়ির একটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। ৪১ বছর বয়সী অভিনেতা ডিক্যাপ্রিওর সঙ্গে মডেল চেলসিকে ডিনারেও বেশ কয়েকবার দেখা গেছে বলে সূত্র থেকে জানা যায়। তবে অভিনেতার মুখপাত্রের কাছ থেকে জানা যায়, এই মুহূর্তে কোন সম্পর্কে জড়ান নি ডিক্যাপ্রিও। তিনি ইন্দোনেশিয়ায় ইকো সিস্টেমের মত সামাজিক কাজে ব্যস্ত আছেন। প্রেমের ব্যাপারটি নেহায়েত গুজব।
from Daily Bangla http://bit.ly/2GCMm1i
from DNAবাংলা http://bit.ly/2UNTVY4

No comments