Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গরমের আরামে কেমন জুতা চাই

সময়ের সঙ্গে বদলে যায় ফ্যাশনও। ঋতুভেদেও কিন্তু জুতার নকশায় পরিবর্তন আসে। গরমে ভারী উপাদানের জুতা পরে চলতে অস্বস্তিই লাগে অনেকের। গরমে আরাম পাওয়া যাবে, পা ঘেমে যাবে না এমন জুতার খোঁজেই থাকেন বর্তমান প্রজন্ম।

একজন প্রখ্যাত ফ্যাশন …



সময়ের সঙ্গে বদলে যায় ফ্যাশনও। ঋতুভেদেও কিন্তু জুতার নকশায় পরিবর্তন আসে। গরমে ভারী উপাদানের জুতা পরে চলতে অস্বস্তিই লাগে অনেকের। গরমে আরাম পাওয়া যাবে, পা ঘেমে যাবে না এমন জুতার খোঁজেই থাকেন বর্তমান প্রজন্ম।

একজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বলেন ‘এখনকার স্লিপারগুলো পরার ক্ষেত্রে স্বস্তি, আরাম ও আধুনিক ডিজাইনকে প্রাধান্য দেওয়া উচিত। স্যান্ডেলগুলোতে দেখতে পাওয়া যায় ডিজাইনের ভিন্নতা, রঙের বৈচিত্র্য। বোতাম, ফুল, ফিতা আর কৃত্রিম পাথর দিয়ে ডিজাইন করা হচ্ছে হালফ্যাশনের স্যান্ডেল ও জুতায়। নতুন ডিজাইনে দুই ফিতার বাইরেও দেখা যায় হরেক ডিজাইন। তবে গরমের জন্য তা স্লিপারের মধ্যে হওয়াই ভালো। চামড়া বা রেকসিনের স্লিপারের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটা অনেক জায়গায় সহজেই ব্যবহার করা যায়। সেটা ক্লাসেই হোক বা ছোটখাটো কোনো উৎসব বা হোক সেটা কোনো ভ্রমণে। এসব স্যান্ডেলে থাকছে ফিতার ডিজাইনে ভিন্নতা। দেখতে পাবেন ক্রস, রাউন্ড, সেমি রাউন্ড, বেল্টের মতো ফিতার নকশা।’
আরেকজন ডিজাইনার বলেন, গরমে এগিয়ে রাখা যায় কাপড়ের তৈরি জুতা। এ ধরনের সময়োপযোগী জুতার মধ্যে সবচেয়ে জুতসই হবে স্নিকার। কাপড়ের জুতার ক্ষেত্রে কাপড়টা দেখে নেওয়া জরুরি। ডেনিমের তৈরি জুতায় আরাম পাবেন।

বাজার ঘুরে দেখা যায়, গরমে তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি চলছে গ্ল্যাডিয়েটার। এ ধরনের দুই ফিতার স্যান্ডেলে নতুনত্ব এসেছে গোড়ালির অংশে। পায়ের গোড়ালি থেকে ওপরের বেশ খানিকটা অংশ পর্যন্ত থাকে বাঁধার মতো স্টাইলিশ ফিতা। এ স্যান্ডেলের ফিতা বাঁধা হচ্ছে কখনো পায়ের গোড়ালিতে, কখনো খানিকটা ওপরে।

কোথায় পাবেন
আড়ং, মায়াসির, বিবিয়ানা, মান্ত্রা, যাত্রা, এনা লা মোড, কাভা কাভা, রাখী সুজ ইত্যাদি দোকানে পাওয়া যায় দেশি উৎসব-আমেজের ফিতা লাগানো স্যান্ডেল। থাইল্যান্ড, সিঙ্গাপুর থেকে আসা এ ধরনের স্যান্ডেল পাওয়া যায় নামীদামি শপিং মলের জুতার দোকানগুলোয়। বাটা, অ্যাপেক্স, বে এম্পোরিয়ামসহ দেশি দোকানগুলোতেও পাবেন দুই ফিতার রকমারি স্যান্ডেল।

কেমন দাম

দামের বিষয়টি নির্ভর করবে স্যান্ডেলের উপাদান ও উপকরণের ওপর। রাবার বা স্পঞ্জের স্যান্ডেলগুলো ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। কাঠ ও কাপড়ের সমন্বয়ে বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল পাবেন ২০০ থেকে ৪৫০ টাকায়। কৃত্রিম চামড়ার স্যান্ডেলের দাম নকশার ওপর নির্ভর করে ৩৫০ থেকে ১২০০ পর্যন্ত হতে পারে। আর খাঁটি চামড়ার দুই ফিতার স্যান্ডেল ও গ্ল্যাডিয়েটার কিনতে গুনতে হবে ১২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত।


from Daily Bangla http://bit.ly/2DANhyw


from DNAবাংলা http://bit.ly/2vqoPvl

No comments