প্রশংসায় ভাসিয়ে প্রেমিকার মন জয় করতে পটু ছেলেরা। মেয়েরাও এত খুশি হয় বটে। কিন্তু সব প্রশংসা সুফল বয়ে আনেনা। কিছু কিছু ক্ষেত্রে ঘটে যায় উল্টো ঘটনা। সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা এমন কয়েকটি সাধারণ কমপ্লিমেন্টের কথা বলছেন যা হিতে বিপরীত হতে পারে। তখন বোকা হয়ে যাবেন আপনিও।
জেনে নিন ছেলেদের মুখে কোন ৮টি প্রশংসা শুনলে রেগে যায় মেয়েরা
১. তোমাকে কম বয়সী দেখাচ্ছে
টিনেজ বয়স থেকেই মেয়েরা চেহারায় মেকআপ আর ফ্যাশনেবল পোশাক পড়ে ঘুরে বেড়ায় যা তাদের মধ্যে নিয়ে আসে বয়স্ক ভাব। কিন্তু কুড়িতে পা দিয়ে তারা আরেকটু ছোট হতে চান। অদ্ভুত ব্যাপার হলো, এ সময় যদি কাউকে বলেন তোমাকে কম বয়সী দেখাচ্ছে, তাহলে সে ভাববে তার নারীসুলভ দৈহিক সৌন্দর্যের ঘাটতি রয়েছে এবং আপনি তাই বোঝাচ্ছেন।
২. হাসলে তোমায় সুন্দর দেখায়
এর অর্থ কী দাঁড়ায়? তাহলে কি না হাসলে ভালো দেখায় না? এই প্রশংসা বাণী যদি আপনার প্রেমিকা ভিন্ন অর্থে নেন তাহলে আপনার খবরই আছে।
৩. তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে
এমন প্রশংসার জবাবে প্রেমিকা মিষ্টি হাসি দেবে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এমন সম্পর্কে মেয়েটি তার ব্যক্তিত্ব বিষয়ক প্রশংসার চেয়ে তাকে কতটা সুন্দর দেখাচ্ছে বা তাকে আপনি কতটা ভালোবাসেন তা শুনতেই বেশি পছন্দ করবে।
৪. তুমি অন্যরকম
সব মেয়েই ভাবেন যে তারা অন্যরকম এবং সে অন্যরকম দেখেই আপনি তার প্রেমে পড়েছেন। বরং এ কথায় তাদের ভিন্ন ধারণা হয়। তারা ভাবেন যে আপনার চোখে নিশ্চয়ই সব মেয়েই ফালতু। আর মেয়েদের সম্পর্কে এমন ধারণা যে ছেলের থাকে তাকে কোনো মেয়েই পছন্দ করেন না।
৫. তুমি একেবারে নিষ্পাপ অবুঝ
এভাবে কেউ না বললেও অনেক কথা আছে যা দিয়ে এই অর্থ করা যায়। সঙ্গিনীকে কচি খুকি অবুঝ বলে মনে করাটা পছন্দ করবেন না কোনো মেয়ে। বড় হওয়ার পর সব মেয়েই চান তার প্রেমিক তাকে যথেষ্ট বুদ্ধিমতি এবং স্মার্ট বলে মনে করুক।
৬. তুমি জানো সময়টা কীভাবে ভালো করা যায়
অন্য কিছু ভেবে বললেও এ কথা প্রথম যে অর্থ মেয়েরা দাঁড় করাবে তা হলো, আপনার চোখে প্রেমিকা অনেক সেক্সি এবং তিনি জানেন এসব দ্রুত কীভাবে শুরু করতে হয়। এ কথাকে ইঙ্গিতপূর্ণ বলে ধরে নেবেন প্রেমিকা। কাজেই সাবধান!
৭. তুমি মেয়ে হিসেবে বেশি স্মার্ট
ভাবছেন এ কথায় দারুণ খুশী হয়ে যাবে প্রেমিকা? মোটেও নয়। বিশেষ সময়ে বিশেষ পরিবেশে তারা হয়তো এটি শুনতে পছন্দ করবেন। কিন্তু সাধারণ ডেটিংয়ে গিয়ে এ কথা বললে মেজাজ বিগড়ে যাবে।
৮. তোমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে
নিজের ওজন আর মুটিয়ে যাওয়ার বিষয়ে মেয়েরা খুবই স্পর্শকাতর। তাই এমন কথায় তারা ধরেই নেবেন যে, তার মোটা হওয়ার কথা বলছেন আপনি এবং তাকে মোটা দেখাচ্ছে। তাকে মনে মনে চটানোর জন্য এর চেয়ে ভালো 'প্রশংসা বাক্য' হতে পারে না।
from Breaking Kolkata http://bit.ly/2VJMeTP
from DNAবাংলা http://bit.ly/2vaXLjf

No comments