Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শ্রীদেবীর ছোট মেয়ের কাছে পাত্তাই পেলোনা শাহরুখের ছেলে আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে যেন পাত্তাই দিলেন না প্র‍য়াত সুপারস্টার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। শোনা যাচ্ছে বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশি কাপুরেরও স্বপ্ন রুপালি পর্দার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার।

আর…



বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে যেন পাত্তাই দিলেন না প্র‍য়াত সুপারস্টার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। শোনা যাচ্ছে বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশি কাপুরেরও স্বপ্ন রুপালি পর্দার তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার।

আর সে স্বপ্নের পালে দোলা লাগে যখন শোনা যায় বলিউড পরিচালক ও প্রযোজক করণ যোহর তাকে অভিষেক করাতে আগ্রহী। গুঞ্জন শোনা যাচ্ছিল করণের হাত ধরেই অভিষেক ঘটবে খুশি কাপুর ও শাহরুখ পুত্র আরিয়ান খানের। কিন্তু আরিয়ানের ব্যাপারে কোনো আগ্রহ দেখা গেলো না খুশির।

সম্প্রতি নেহা ধুপিয়ার উপস্থাপনায় টিভি শো ‘নো ফিল্টার নেহা’ তে উপস্থিত হয়েছিলেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী আর খুশি। সেখানেই এ বিষয়ে নেহা জানতে চান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, চাঙ্কি পান্ডের ভ্রাতুষ্পুত্র অহন পান্ডে ও জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি এ তিন তরুণের মাঝে নিজের অভিষেক সিনেমায় সহকর্মী হিসেবে কাকে চান খুশি?

সবাইকে অবাক করে দিয়ে আরিয়ান খানকে এড়িয়ে গিয়ে অহনের কথা বললেন খুশি। আরিয়ানের ব্যাপারে কোনো মন্তব্যই করলেন না।

খুশি কাপুর আরও জানান, তার প্রথম ছবির নায়ক কে হবে, তা ঠিক করে দেবেন বাবা বনি কাপুর। যদি খুশির পছন্দে বাবা আগ্রহ না দেখান, তবে বোঝানোর চেষ্টা করবে কাপুর কন্যা। ‘আমি কনভিন্স করতে পারব, কারণ আমি বাবার ফেভারিট,’ বলেন খুশি।


from Daily Bangla http://bit.ly/2XQ7APW


from DNAবাংলা http://bit.ly/2vrUFro

No comments