নগ্ন ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে অ্যামেরিকান মহিলাকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। অবিনাশ গুপ্তা নামে ওই ইঞ্জিনিয়রকে ১৬ ফেব্রুয়ারি ভারতের একটি আদালতে তোলা হলে তাকে ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
কলকাতায় এসে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক মার্কিন মহিলা। সেইসময় তাঁর নগ্ন ছবি ও অন্তরঙ্গ সময় কাটানোর মুহূর্ত মোবাইল ক্যামেরায় তুলে রাখে অবিনাশ। গত বছর সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও পুলিশ সূত্রের খবর।
কিন্তু, অক্টোবর মাসের শেষে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। সেইসময় ওই মহিলাকে ব্ল্যাকমেল করার জন্য অন্তরঙ্গ ও নগ্ন ছবি তাঁর স্বামীর কাছে পাঠিয়ে দেয় ওই যুবক। আর গত বছরই ৩০ অক্টোবর পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
এই ঘটনার তদন্তে নেমে গত ১৫ ফেব্রুয়ারি রাতে ভারতের মুকুন্দপুর নামক স্থানে একটি বাড়ি থেকে অবিনাশকে গ্রেপ্তার করে পুলিশ।
from Daily Bangla http://bit.ly/2vrjaVx
from DNAবাংলা http://bit.ly/2JadAPL


No comments