প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়’,‘প্রেমের মরা জলে ডুবে না’—যুগে যুগে প্রেম নিয়ে এমন হাজারও গল্প-গাথা সৃষ্টি হয়েছে। প্রেমকে স্বর্গীয় বিষয় হিসেবে তুলে ধরেছেন অনেক কবি-সাহিত্যিক। জীবন-মৃত্যুর বাঁধা পেরিয়ে প্রেমকে তুলে ধরা হয়েছে স্বর্গীয় হিসেবে।
স্বর্গীয় সেই প্রেমের নমুনা এবার বাস্তবেও দেখা গেল। থাইল্যান্ডের তরুণী নান থিপ্পাহারাটের কথাই ভাবুন না। প্রেমের প্রতিদান হিসেবে সদ্য প্রয়াত প্রেমিক ফিয়াটকে বিয়ে করেছেন তিনি। প্রেমের শপথ বাণীটা আরো একটু গভীরে নিয়ে গেল এই বিরল বিয়ে।চমকে দেয়ার মতই একটি বিয়ে।
চোখভরা জল নিয়ে বিরল এই বিয়ের সাক্ষী হয়ে থাকলো থাইল্যান্ডের ‘চাচেওইংশোয়া’ প্রদেশের একদল মানুষ। নববধুর সাজে এক তরুণী বিয়ের আংটি পরাচ্ছেন তার মৃত প্রেমিকের হাতে। বিয়ের পরই সম্পন্ন হবে স্বামীর শেষকৃত্য।
দুজনের সেই প্রেমকাহিনীর আবেগঘন বর্ণনা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেমিক ফিয়াটকে বিয়ে করেন থিপ্পাহারাট। যদিও থাইল্যান্ডের আইন কড়াকড়ি হওয়ায় তাঁদের বিয়েটি আইনি স্বীকৃতি পায়নি। তবে বিয়েতে উপস্থিত লোকজন চোখের জলে স্বীকৃতি দিয়েছেন তাদের এই অমর প্রেমের ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অমর বিয়ের খবর ও ছবিগুলো তৈরি করেছে আবেগঘন এক পরিবেশের। কিছুদিন পরই বিয়ে হওয়ার কথা ছিল ফিয়াট আর থিপ্পাহারাটের। কিন্তু বিয়ের আগেই পরলোকগমন করেন ফিয়াট। এরপরও দীর্ঘদিনের লালিত স্বপ্নটাকে বাস্তব রূপ দিয়েছেন থিপ্পাহারাট।
from Daily Bangla http://bit.ly/2VAC7DZ
from DNAবাংলা http://bit.ly/2XP01cu

No comments