রবিবাসরীয় প্রচারে রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারের ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জ পুরসভা এলাকার শিল্পীনগর, ইন্দিরা কলোনি, কলেজপাড়া, বীরনগর, দেবীনগর, দেবীনগর বাজার বাজার এলাকায় প্রচার করলেন সেলিম। প্রতিটি ওয়ার্ডের রাস্তায় অলিতে গলিতে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি ভোট চাইলেন সিপিএম প্রার্থী মহম্মদ। মাঝে একটু জিরিয়ে নিতে কখনও কারও বাড়িতে একটু জল পান করে বিশ্রাম নিয়ে বাড়ির কঁচিকাঁচাদের সাথে আড্ডাও মেরে নিচ্ছেন তিনি। আবার রাস্তায় চলতে চলতে কখনওবা ঢুকে পড়ছেন বাজারে। বাজারে চায়ের দোকানে বলে এক কাপ লাল চায়ে গলা ভিজিয়ে নিয়ে আবার শুরু করছেন প্রচার। কথা বলছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে। করজোড়ে ভোট প্রার্থনাও করছেন তিনি। প্রচারের ফাঁকে জানালেন, বিগত পুরসভা নির্বাচনে রায়গঞ্জ শহরের মানুষ ভোট দিতে পারেননি। তৃনমূল কংগ্রেস সন্ত্রাস করেছে পুরসভা ভোটে। এর জবাব মানুষ এবার লোকসভা ভোটে দেবেন। বিজেপি, তৃনমূল কংগ্রেস আর কংগ্রেস রায়গঞ্জের মানুষের সাথে ধোকাবাজি করেছে। আমি সারা বছর মানুষের পাশে থেকেছি, তাদের লড়াই আন্দোলনের সাথে ছিলাম, থাকব।
from DNAবাংলা http://bit.ly/2FXWEbW

No comments