Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

অ্যাসিডে মুখ ঝলসে গেলেও কমেনি দীপিকার হাসি

বলিউডের দক্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বড় পর্দায় এবার তিনি হাজির হচ্ছেন অন্যভাবে। বড় পর্দায় অ্যাসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা।

পর্দায় অ্যাসিডে ঝলসানো এক দীপিকাকে দেখতে পাবেন দর্শক। আর সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ …



বলিউডের দক্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বড় পর্দায় এবার তিনি হাজির হচ্ছেন অন্যভাবে। বড় পর্দায় অ্যাসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা।

পর্দায় অ্যাসিডে ঝলসানো এক দীপিকাকে দেখতে পাবেন দর্শক। আর সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ পায় দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে। যা দেখে নিজেই আঁতকে উঠেন দীপিকা। তবে বিষয়টি দীপিকার মধ্যে সীমাবদ্ধ নেই। দীপিকা পাড়ুকোনকে দেখে আঁতকে, শিউরে উঠেন ভক্তরাও।

দীপিকার সেই চিরচেনা সুন্দর চেহারা এখন অ্যাসিড আক্রান্ত বীভৎস এক মুখ। তবে মুখের এক কোণে তখনো লেগে আছে সেই হাসি। অ্যাসিডে মুখ ঝলসে গেলেও কেড়ে নিতে পারেনি দীপিকার হাসি।

বড় পর্দায় দীপিকার এভাবে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে অ্যাসিডে আক্রান্ত নারীদের সাহস জোগানো। বেঁচে থাকতে নতুন করে স্বপ্ন দেখানো। দীপিকার অ্যাসিড আক্রান্ত হাসি বলে দিচ্ছে অ্যাসিড মুখ পোড়াতে পারলেও হাসি থামাতে পারে না। জীবন বা স্বপ্ন কোনোটাই পোড়ানো যায় না অ্যাসিডে।

অ্যাসিড–সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের নাম ‘ছপাক’। ক্যামেরার সামনে দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম মালতী।

এছাড়া ক্যামেরার পেছনে আছেন ‘রাজি’ বানিয়ে ফিল্মফেয়ার পুরস্কারজয়ী নির্মাতা মেঘনা গুলজার।

দীপিকার মুখের এই ছবি প্রকাশের পর তা দারুণভাবে সারা ফেলেছে। চলচ্চিত্রটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দর্শক। এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন অনেকে।


from Breaking Kolkata http://bit.ly/2D0MOFx


from DNAবাংলা http://bit.ly/2UOCPgs

No comments