Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যৌনদাসীদের ক্ষতিপূরণ দিচ্ছে জাপান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দক্ষিণ কোরিয়ার যৌনদাসীদের এক বিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ হিসেবে দিতে সম্মত হয়েছে জাপান।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, সোমবার সকালে জাপান পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি দল আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে।

ধ…



দ্বিতীয় বিশ্বযুদ্ধের দক্ষিণ কোরিয়ার যৌনদাসীদের এক বিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ হিসেবে দিতে সম্মত হয়েছে জাপান।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, সোমবার সকালে জাপান পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি দল আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে।

ধারণা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় দুই লাখেরও বেশি নারীকে জাপানে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। যাদের অধিকাংশই ছিলো দক্ষিণ কোরিয়ার।

এই ইস্যুতে দীর্ঘদিন ধরে কোরিয়া জাপানকে ক্ষমা চাওয়া ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি করে আসছিলো। এবছরের শুরুর দিকে এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং সমস্যার গিট্টু খুলতে দু’পক্ষই সম্মত হয়।

জাপান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যে ঐতিহাসিক বিবাদে জড়িয়ে আছে তার একটি হলো যৌনদাসী ইস্যু, অন্যটি নানজিং ম্যাসাকার।

যুদ্ধকালীন সময়ে কোরিয়া, তাইওয়ান, চীন এবং অন্যান্য পূর্ব এশিয়ান দেশ থেকে বিপুল সংখ্যক নারীকে জাপানে ধরে আনা হয় এবং পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তাই কোরিয়ার সঙ্গে অন্য রাষ্ট্রগুলোও জাপানকে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের দাবি করে আসছে।

এই ইস্যু নিয়ে অনুষ্ঠিত একটি বিতর্কে সম্প্রতি জাপান যুক্তি দেখিয়েছিলো যে, যুদ্ধকালীন সময়ে ওই নারীরা উচ্চ বেতনে সেনাসদস্যদের যৌনক্ষুধা মেটাতে রাজি হয়েছিলো।

অতীত থেকে সরে আসতে জাপান-কোরিয়া দুই দেশই উদ্যোগী হয়েছে। সামনের সময়গুলোতে তারা ঐক্যের সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।


from Daily Bangla http://bit.ly/2IS7cx8


from DNAবাংলা http://bit.ly/2XSUBgD

No comments