আজ তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। বিগত পাঁচ বছর ধরে রাজনৈতিক তথা অভিনয়ের ময়দানে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ের বাইরেও চলচিত্র জগতে আরও এক পরিচয় তৈরি করেছেন। তিনি অভিনেতা তথা সাংসদ দেব। কেমন ছিল তার প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। ভারতের গণমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন এই নায়ক!
রাজনীতি নিয়ে অভিনেতা-অভিনেত্রীরা তেমন মাথা ঘামান না। এই কথাটি যে কতটা ভুল তা বছরের পর বছর প্রমাণ হয়ে চলেছে। সরাসরি রাজনীতিতে থাকা হোক কিংবা রাজনৈতিক বিষয় নিজের মতামত জানানো হোক, বিনোদন মহলও এই বিষয় যথেষ্ট সক্রিয়। রাজনীতি নিয়ে এতটাই সিরিয়াস দেব।
প্রথমবার ভোট দেওয়ার আগে রীতিমত চিন্তায় ছিলেন এই অভিনেতা। এমনকি ভোটের আগের দিন রাতে নাকি ঠিক করে ঘুমও হয়নি তার। কাকে, কী ভাবে ভোট দেবেন, এইসব প্রশ্নই ছেঁকে ধরেছিল তাকে। একটা অন্যরকম অনুভূতি কাজ করেছিল তার। অভিনেতার কথায়, আমি বড় হয়ে গেছি। ভোট একটা বড় দায়িত্ব। দেশের বিষয় নির্বাচনের জন্য বেশ ভেবেচিন্তেই প্রথম ভোটটা দিয়েছি আমি।”
এই ছোটখাটো অনুভূতিগুলোই আজ বড় আকার ধারণ করেছে। দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছাপ্রকাশ করেই রাজনীতিতে নেমেছেন দেব। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে সুপারস্টার দেবের তকমা। আর আজ তিনি সাংসদ। সবটাই সম্ভব হয়েছে তার অদম্য জেদ ও পরিবারের পাশে থাকার কারণে। নিন্দুকদের উপেক্ষা করে তিনি আজ যেমন একজন সফল অভিনেতা তেমনই সফল নেতাও বটে।
from Breaking Kolkata http://bit.ly/2V6unJN
from DNAবাংলা http://bit.ly/2XihTfy

No comments