আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।
৭৬. বিছানায় এপাশ-ওপাশ করছেন কিন্তু রাতে ঘুম আসছে না? গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর আগে গান শুনলে তাড়াতাড়ি ঘুম আসে। তাছাড়া গান শোনার অভ্যাস আপনাকে পরবর্তী সময়ে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করবে।
৭৭. আপনি কি জানেন কোন কোন খাদ্য আপনার শরীরের বিপাক ক্রিয়ার গতি বাড়িয়ে দেয়? শিম, বরবটি, শাক, বিশুদ্ধ পানি, দুধ, আপেল, দারুচিনি, কাজুবাদাম, কফি, ফুলকপি, গ্রিন টি, জাম্বুরা, দই ইত্যাদি খাদ্য আমাদের শরীরের বিপাক ক্রিয়াকে তরান্বিত করে বলে গবেষণায় প্রমাণিত হয়।
৭৮. আপনার শরীর ঝিমিয়ে পড়ছে ? আপনার মাথা সামনে ও পেছনে কয়েকবার নাড়ানোর চেষ্টা করুন। কিছুক্ষণ এভাবে করার পর দেখবেন আপনার ঝিমুনি ভাব কেটে গেছে।
৭৯. কিছু পুষ্টিকর খাদ্যের বিকল্প সম্পর্কে জেনে নিন। আপনার ডিম খেতে ইচ্ছা না হলে কলা খেতে পারেন। কেননা দু’টির পুষ্টি মান প্রায় একই। তাছাড়া মাখনের পরিবর্তে আপেল সস অথবা জাম্বুরা খেতে পারেন।
৮০. সফটওয়ার আপডেট দেওয়ার পর সমস্যার সম্মুখীন হয়েছেন? অনেক সময় এরকম হয় হালনাগাদ করা সফটওয়ার এর আগের ভার্সন বেশি সুবিধাজনক হয়। চিন্তার কারণ নেই। ওল্ড ভার্সন সাইট থেকে আপনি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রোয়েড এর প্রোগ্রাম ও সফটওয়ার এর পুরোনো ভার্সন ডাউনলোড করতে পারবেন।
from Daily Bangla http://bit.ly/2ZL3RoN
from DNAবাংলা http://bit.ly/2J5QxoU

No comments