Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ডিএনএ পরীক্ষায় জানা যাবে ব্রেস্ট ক্যান্সারের সম্ভবনা

বিশ্বে প্রায় ২০০ প্রকার ক্যান্সার রয়েছে। প্রতিটি ক্যান্সারই আলাদা ধরনের এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। এর মধ্যে কেমোথেরাপি, রেডিও থেরাপি এবং সার্জারি অন্যতম। কিন্তু ক্যান্সার ভাল করে তোলার জন্য প্রথম অবস্থাতেই তা শনাক্ত করা প্র…


বিশ্বে প্রায় ২০০ প্রকার ক্যান্সার রয়েছে। প্রতিটি ক্যান্সারই আলাদা ধরনের এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। এর মধ্যে কেমোথেরাপি, রেডিও থেরাপি এবং সার্জারি অন্যতম। কিন্তু ক্যান্সার ভাল করে তোলার জন্য প্রথম অবস্থাতেই তা শনাক্ত করা প্রয়োজন।

প্রতি বছর প্রায় ৭৪ হাজার জার্মান নারী আক্রান্ত হন স্তন ক্যান্সারে। এঁদের মধ্যে অন্তত ১৭ হাজার মারা যান। অথচ ঠিক সময় বা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে, স্তন ক্যান্সার সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব।

সম্প্রতি, ইউরোপিয়ান ইউনিয়নের একটি রিসার্চে প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব কোনও মহিলার ব্রেস্ট ক্যান্সারের সম্ভবনা আছে কিনা।

মহিলার স্তনের যে টিস্যুগুলি কর্কট রোগে আক্রান্ত হয়, সেই টিস্যুগুলির ডিএনএ পরীক্ষা এখন সম্ভব। গবেষণা বলছে ডিএনএ পরীক্ষা থেকে বোঝা সম্ভব ওই সমস্ত টিস্যুতে কর্কট রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে কিনা।

গবেষক এবং চিকিৎসক মার্টিন উইডশোয়েন্ডার জানিয়েছেন, এই নতুন গবেষণার মাধ্যমে শুধুমাত্র মারণ রোগ সম্পর্কে সাবধান হওয়াই নয়, তা প্রতিকার করাও সম্ভব হবে।


from Daily Bangla http://bit.ly/2vsy0eI


from DNAবাংলা http://bit.ly/2V8cwmI

No comments