চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের ২৩তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে স্বাগতিক দল শাহরুখ খানের মালিকানাধীন দলকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দলীয় রান দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই দলটি হারায় ক্রিস লিন, সুনীল নারাইন ও রবিন উত্থাপার উইকেট।
এরপর দলীয় ২৪ রানে সাজঘরে ফেরেন ফর্মে থাকা নিতিশ রানাও। সুভম্যান গিলও সাজঘরের পথ ধরলে আন্দ্রে রাসেলকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তবে কার্তিক ১৯ রান নিয়ে ফিরলে একাই লড়ে যেতে হয় রাসেলকে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারানো কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০৮ রান। রাসেল ৪৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন।
চেন্নাই সুপার কিংসের পক্ষে দীপক চাহার তিনটি উইকেট শিকার করেন। এছাড়া হরভজন সিং ও ইমরান তাহির দুটি করে এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট শিকার করেন।
জয়ের সহজ লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় চেন্নাই। দলীয় ১৮ রানের মাথায় ১৭ রান করে আউট হোন অভিজ্ঞ শেন ওয়াটসন। এরপর খুব বেশি সুবিধা করতে পারেননি সুরেশ রায়নাও। ৫ম ওভারের শেষ বলে ১৪ রান করে বিদায় নেন রায়না।
ফাফ ডু প্লেসিস ও আম্বতি রাইডুর ব্যাটে প্রাথমিক ধাক্কা কাটায় চেন্নাই। এই দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন। দলীয় ৮১ রানের মাথায় ২১ রান করে রাইডু বিদায় নিলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন ফাফ ডু প্লেসিস। ৪৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যপ্রান্তে কেদার জাদব অপরাজিত ছিলেন ৮ রানে। কলকাতার পক্ষে ২৪ রানে দুই উইকেট নেন সুনিল নারাইন।
৬ ম্যাচে এটি ধোনির চেন্নাইয়ের পঞ্চম জয়। অন্যদিকে কার্তিকদের দ্বিতীয় পরাজয়।
সংক্ষিপ্ত স্কোর :
কলকাতা নাইট রাইডার্স ১০৮/৯ (২০ ওভার)
রাসেল ৫০*, কার্তিক ১৯, উত্থাপা ১১
দীপক ২০/৩, হরভজন ১৫/২, তাহির ২১/২
চেন্নাই সুপার কিংস ১১১/৩ (১৭.২ ওভার)
ফাফ ডু প্লেসিস ৪৩*, আম্বাতি রাইডু ২১
সুনিল নারাইন ২/২৪
from Breaking Kolkata http://bit.ly/2UGXlQj
from DNAবাংলা http://bit.ly/2Gev23I

No comments