দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা করলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন মা সুমিত্রা বড়াল , বাবা সুনীল চন্দ্র বড়াল , স্ত্রী রচনা ও কন্যা নয়নার বড়াল ৷ এছাড়াও দলের পক্ষে থেকে ছিলেন জেলা সভাপতি লক্ষন ঘড়ুই। তবে মনোনয়ন পত্র জমা দিতে আসার সময় তিনি বলেন," কোনো তিথি ক্ষন মেনে মনোনয়ন জমা দিতে আসিনি ৷ যদিও গত ৩ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার প্রথমে দিন ধার্য হয়েছিল ৷ পরে দলের নির্দেশে ৬ এপ্রিল দিন নির্দিষ্ট হয় ৷ তবে যাই হোক, তা ভালোর জন্যেই হয়েছে ৷ কারণ এই তারিখে দলের প্রতিষ্ঠা হয় ৷ এবং নিজের জন্ম তারিখ ১৫ ৷ সেই হিসাবে লাকি নাম্বার তার ৬ ৷" তবে মনোনয়ন জমা দিয়ে বলেন ," জেতার বিষয়ে ১০০% নিশ্চিত ৷ কারণ বিগত ৫ বছরে তিনি মানুষের জন্যে কাজ করেছেন ৷ পাশাপাশি বাম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন," বাম ট্রেড ইউনিয়ন গুলি সারা বাংলা জুড়ে তাদের সময়ে কী করেছেন? অন্য দিকে মুনমুন সেন নিজে ভালো মহিলা হলেও তিনি একটি মাফিয়া মদতপুষ্ট দলের হয়ে দাঁড়িয়েছেন৷ তাই বাংলায় বিরোধী বলতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷"
from DNAবাংলা http://bit.ly/2P2l5ct

No comments