কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে উন্নত এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে কাশীপুর বিধানসভা তৃনমুল কংগ্রেস কমিটির ডাকে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের সমর্থনে কাশীপুরের সেবাব্রতী সংঘের মাঠে বিশাল জনসভা। জনসভায় মূখ্য বক্তা ছিলেন সাংসদ মানস ভূঁইয়া। কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়ার উদ্যোগে এই জনসভা তে প্রায় দশ হাজার তৃনমুল সমর্থক এদিন জমায়েত হয়। সংসদ মানস ভুঁইঞা জানান , আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশে জমায়েত হওয়ার জন্য এই জনসভা। আজ কাশীপুর বিধানসভার জনগন নিঃস্বার্থ ভাবে এই জনসভায় এসে প্রমান করে দেন ব্রিগেডে রেকর্ড সংক্ষক মানুষর ভিড় হবে।
এদিন উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো , যুব তৃনমুলের রাজ্য সাধারন সম্পাদিকা পারমিতা সেন , নবেন্দু মাহালী , পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো , উত্তর চব্বিশ পরগনার বিধায়ক পার্থ ভৌমিক , সুশান্ত মাহাতো সহ অন্যান্যরা । এই জনসভায় বজরং দল থেকে ৫০ জন , ও সিপিএম থেকে ১২ টি পরিবার এবিন তৃনমুলে যোগদান করেন। তাদের হাতে তৃনমুলের পতাকা তুলে দেন শান্তিরাম মাহাতো ও মৃগাঙ্ক মাহাতো।

No comments