Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দরকার সদিচ্ছা ! এক টুকরো উদ্যোগের ফসলে কত রং দেখুন

সাধ ছিলো দীর্ঘদিনের, কিন্তু হয়ে ওঠেনি,অবশেষে পরিকল্পনার অবসান ঘটিয়ে বিভিন্ন স্কুলের কয়েক জন স্কুল শিক্ষক ও তাদের কিছু বন্ধু বান্ধবী মিলে তিন বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম হাবড়া রেল স্টেশনের পাশের বস্তিতে ওখানকার বাচ্চ…




সাধ ছিলো দীর্ঘদিনের, কিন্তু হয়ে ওঠেনি,অবশেষে পরিকল্পনার অবসান ঘটিয়ে বিভিন্ন স্কুলের কয়েক জন স্কুল শিক্ষক ও তাদের কিছু বন্ধু বান্ধবী মিলে তিন বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম হাবড়া রেল স্টেশনের পাশের বস্তিতে ওখানকার বাচ্চাদের নিয়ে শুরু করেছিল একটি অন্যরকম স্কুল 'আমাদের পাঠশালা' l তাদের বিনা পয়সায় শিক্ষা প্রদান করা, বই, খাতা, পেন্সিল, কলম, সামান্য একটু টিফিন দেওয়া, সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা তারা দিয়ে থাকেন l প্রকৃত শিক্ষকের যা করণীয় এনারা তাই করেন l পরবর্তী সময়ে তাদের চিন্তা ধারায় বাণিপুর আটুলিয়ায় শুরু হয় দ্বিতীয় স্কুল l সেখানের আদিবাসী বাচ্চাদের নাচ গান আঁকা সেখান হয় পড়াশুনার পাশাপাশি l



 আজ তাদের বার্ষিক অনুষ্ঠান l  অনুষ্ঠানের দারদঘাটন  করেন হাবড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর নন্দা চক্রবর্তী l উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও ছাত্র ছাত্রীরা, স্কুলের অন্যতম শিক্ষক শান্তনু হালদার মহাশয় জানান আগামী দিনে তারা আরো বেশ কিছু স্কুল গড়ে তুলতে চান বিভিন্ন এলাকায় l যাতে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে ll

No comments