প্রেসকার্ড ,বিনোদন :কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন সাফল্য এখন দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। সম্প্রতি সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ডাফ অ্যান্ড ফেলপস সেলিব্রিটি ব্র্যান্ড লিস্টের বার্ষিক সূচী প্রকাশিত হয়েছে। যেখানে বলিউডের তাবড় অভিনেতাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। ২০১৮ সালে তাঁর মোট আয় ছিল ১০২ মিলিয়ন ডলার। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি গত বছর তাঁর বার্ষিক আয় ছিল ১০৭.৯ মিলিয়ন মার্কিন ডলার। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিরাট অনেকটাই পেছনে ফেলেছেন বলি তারকাদের। আর তার পরেই বলিউডের মস্তানি দ্বিতীয় স্থানে রয়েছেন।
উল্লেখ্য ২০১৮ সালের শুরুতেই "পদ্মাবত" সিনেমা মুক্তি পায় দীপিকার তারপর বছরভর তাঁর আর কোনও ছবি মুক্তি পায়নি। কিন্ত প্রচুর এন্ডোর্সমেন্ট করেছেন দীপিকা, প্রসঙ্গত তিনিই একমাত্র অভিনেত্রী যিনি বিভিন্ন ধরণের প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। শুধুমাত্র ফ্যাশনই না স্বাস্থ্য, খাদ্য, টেকনোলজির মতো বিভিন্ন ক্ষেত্রেই তিনি কাজ করেছেন। অর্থাৎ বিগত বছরের মতোই ২০১৯ সালের শুরুটাও উল্লেখযোগ্যই হয়ে থাকবে বলিউডের রানী পদ্মাবতীর।

No comments