Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দিলীপ ঘোষ তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক!

হাবড়াঃ  দিলীপ ঘোষ বিজেপির সভাপতি থাকলে আমাদের লাভ। ব্রিগেডের প্রস্তুতি সভায় আজ হাবড়ায় একটি সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ওই সভায় সিপিএম ও বিজেপি থেকে প্র…



হাবড়াঃ  দিলীপ ঘোষ বিজেপির সভাপতি থাকলে আমাদের লাভ। ব্রিগেডের প্রস্তুতি সভায় আজ হাবড়ায় একটি সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ওই সভায় সিপিএম ও বিজেপি থেকে প্রায় আড়াইশো নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন।




এদিন হাবড়ার খারো হাইস্কুলের মাঠে ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের একটি প্রস্তুতি সভা ছিল। ওই সভায় প্রধান বক্তা ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, দিলীপ ঘোষ একটা বদ্ধ পাগল। কেন যে ওঁর দল চিকিৎসার ব্যবস্থা করছে না, জানি না। সব সময় ভুলভাল কথা বলেন। কখনও আমাদের মেরে ফেলছেন। আবার কখনও আমাদের জীবিত করছেন। দিলীপ ঘোষ বিজেপির সভাপতি থাকলে আমাদের লাভ। আমরা চাই, দিলীপ ঘোষ আরও ২০ বছর সভাপতি থাকুন।



দিল্লিতে বিজেপির কর্ম সমিতির বৈঠকে মুকুল রায় রাজ্যে তৃণমূলকে ২০টির বেশি আসন জিততে দেবে না, সেই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, 'মুকুল রায় তো আগে আমাদের দল করত। আমি ওর স্ট্যান্ডার্ড জানি। মুকুল একটা বুথের ভোটও জিতে আসতে পারবে না।'


No comments