বিক্ষিপ্ত মারামারি, লাঠিচার্জ ও ভাংচুরে বামেদের দুদিনের ভারত বনধে নাকাল রাজ্যের নিত্যযাত্রীরা। সূর্য ওঠার আগেই বামেরা মিছিল করে রাজ্যের শতাধিক স্টেশনে ট্রেন অবরোধ ও রাস্তা অবরোধ করে। ফলে দিনের শুরুতেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বেশ কিছু যায়গায় পুলিশ ও তৃণমূল কর্মীরা বনধ করতে নামা বামেদের হটাতে গেলে বচসায় জড়িয়ে পড়ে।
বামেদের বনধ ডাকার আগে থেকে যারা দূরদূরান্তে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তারা বিপাকে পড়েন । বারাসত, আসানসোল ,শ্রীরামপুর, হাবড়া ও মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায় দশটি যায়গায় মারামারি ও তিনটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে।

No comments