Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বনধের প্রভাব পড়ল না মুর্শিদাবাদে

বামেদের ডাকা বনধের কোনো প্রভাব পড়ল না মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে বহরমপুরে বাস চলাচল রয়েছে স্বাভাবিক। সঙ্গে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। জনজীবন স্বাভাবিক রাখতে যথেষ্ট তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। এদিন সকালে নির্দিষ্ট সময়ে বহ…




বামেদের ডাকা বনধের কোনো প্রভাব পড়ল না মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে বহরমপুরে বাস চলাচল রয়েছে স্বাভাবিক। সঙ্গে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। জনজীবন স্বাভাবিক রাখতে যথেষ্ট তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। এদিন সকালে নির্দিষ্ট সময়ে বহরমপুর স্টেশন ছেড়ে যেতে দেখা যায় লালগোলা প্যাসেঞ্জার ও ভাগীরথী এক্সপ্রেস ট্রেনকে। তবে অন্যদিনের তুলনায় এদিন সকালে বাস ও ট্রেনে যাত্রীসংখ্যা চোখে পড়ল কিছু কম। রাস্তায় বেসরকারি বাসের তুলনায় সরকারি বাস চলতে দেখা গেল বেশি সংখ্যক। অন্যদিকে বনধ সমর্থনকারীদের হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পড়ে গাড়ি চালাতে দেখা গেল বিশেষ করে বাস চালকদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে রাস্তায় নেমেছে জেলা পুলিশের বিশাল বাহিনী। তবে বামেদের ডাকা বনধের কারণে এদিন সকালে রাস্তায় বেসরকারি যান কম থাকায় সামান্য হলেও অসুবিধায় পড়ছে যাত্রী সাধারণ।

No comments