শিলিগুড়ির বাগরাকোটের কাছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।আগুনে পুড়ল একটি বাড়ি।অন্যদিকে ঘটনায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।আগুন দেখে স্থানীয়রা দমকলে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
এদিকে খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকেরা।স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

No comments