Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ছোটহাতি লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ও জখম ১

এ দিন বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত, গনপুরের ম্যানেজার পাড়ার  কাছে,ছোটোহাতি গাড়ির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ছোটোহাতির চালক,গুরুতর জখম খালাসি।

স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে যে,সিউড়ির দিক থেকে যা…



এ দিন বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত, গনপুরের ম্যানেজার পাড়ার  কাছে,ছোটোহাতি গাড়ির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ছোটোহাতির চালক,গুরুতর জখম খালাসি।

স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে যে,সিউড়ির দিক থেকে যাচ্ছিল ওই ছোটোহাতি গাড়িটি। অপরদিকে রামপুরহাটের দিক থেকে ঝড়ের গতিবেগে আসছিল দশচাকার পাথর বোঝাই একটি লরি।অভিযোগ,ওই গাড়িদুটি মহম্মদবাজার থানার অন্তর্গত গণপুর জাতীয় সড়কের ওপর ম্যানেজার পাড়ায় আসতেই ওই গাড়িদুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটোহাতির চালকের ও গুরুতর জখম হন খালাসি।

এই ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মৃত চালকের দেহটি উদ্ধার করে নিয়ে যায় ও খালাসিকে মল্লারপুর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মৃত চালক ও জখম খালাসির দুজনের কোনো পরিচয় পাওয়া যায়নি। এইদিকে পুলিশ ওই গাড়িদুটিকে আটক করেছে।যদিও লরির চালক ও খালাসি ঘটনা ঘটার পর থেকেই পলাতক।

No comments