সচিনের উদ্ধারে স্বস্তি মিললেও ফের পালাতে পারে এই আশঙ্কায় ঘুম ছুটেছে বন দপ্তরের কর্তাদের। তাই বনমন্ত্রী গতকাল ঘোষণা করেন, "এই ঘটনার জেরে বাড়তি কর্মী নিয়োগের প্রস্তাবে তড়িঘড়ি অনুমোদন দেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীরাই এতদিন দেখভাল করতেন বন্যপ্রাণীদের। কিন্তু এবার আরও দশ জন স্থায়ী কর্মীকে এখানে পাঠানো হচ্ছে। নতুন করে এক রেঞ্জারকেও আনা হচ্ছে শুধুমাত্র বেঙ্গল সাফারির জন্য।" রাজ্য জ়ু অথরিটির মেম্বার সেক্রেটারি বিনোদ যাদব বলেন, "ফেন্সিংয়ের উচ্চতা না বাড়ালেও ইলেকট্রনিক ফেন্সিংয়ের উচ্চতা বাড়ছে। গাছে গাছে কিছু এলাকায় লাগানো হবে ইলেকট্রিক ফেন্সিং। যে সব গাছ থেকে ফের লাফিয়ে পালানোর সামান্যতম সম্ভাবনা রয়েছে সেগুলির ডালপালাও দ্রুত ছেঁটে ফেলা হবে।"

No comments