আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে জেসিবি ও মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো দুই বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাটোল এলাকায় রায়গঞ্জ ভাটোল রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে মৃত দুজনের নাম সুজন দেবশর্মা ও সাগর দাস। তাদের বাড়ি ভাটোল ও হেমতাবাদ এলাকায়। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সুত্রে জানা গিয়েছে, হেমতাবাদের বাসিন্দা সুজন দেবশর্মা তার পিসতুতো ভাইকে নিয়ে মোটর বাইকে চেপে ভাটোলের জগদীশপুর থেকে হেমতাবাদের আটকোড়া গ্রামের দিকে যাচ্ছিল। সে সময় উল্টোদিক থেকে আসা একটি জেসিবির সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুর্ঘটনার পর ক্ষীপ্ত গ্রামবাসীরা জেসিবি গাড়িটিকে ব্যাপক ভাঙচুড় চালায়। এবং এলাকাবাসীরা দীর্ঘক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভাটোল ফাঁড়ির পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান ঘন কুয়াশার কারনে এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক জেসিবি গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

No comments