গভীররাতে পরপর দুটি মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদে বহরমপুরে। প্রায় লক্ষাধিক টাকার গয়না লুট করে পালায় দুষ্কৃতির দল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বহরমপুর থানার গোয়ালজান এলাকারই দুটি মন্দিরে তালা ভেঙে সর্বস্ব লুট করে পালায় দুষ্কৃতিরা। শনিবার সকালে ঘটনাটি সকলের নজরে আসলে বহরমপুর থানায় খবর দেওয়া হয়। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে। চুরির কিনারা করতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

No comments