Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মোবাইল চোর গ্রেপ্তার

চুরি হওয়া মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত সাধুখা (১৯)। সোমবাট ভোররাতে মোবাইলের লোকেশন ট্রাক করে, তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

 পুলিশ সূত্রে খবর গত ১৪.১১.১৮ তারিখে রাতে …

চুরি হওয়া মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত সাধুখা (১৯)। সোমবাট ভোররাতে মোবাইলের লোকেশন ট্রাক করে, তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

 পুলিশ সূত্রে খবর গত ১৪.১১.১৮ তারিখে রাতে বনগাঁর গাড়াপোতা বাজারের সাধু টেলিকমে চুরি হয়। ওই দিন দোকানের মালিক চুরির অভিযোগ দায়ের করে বনগাঁ থানায়। তদন্তে নেমে সোমবার ভোররাতে নদীয়ার গাগনাপুর আইসমালি নিজের বাড়ি থেকে অভিযুক্ত সুব্রত কে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া ৩ টি মোবাইল ও বিক্রি হওয়া পাঁচটি মোবাইলের খাপ উদ্ধার করেছে। যে মোবাইল গুলি সুব্রত বিক্রি করে দিয়েছে বলে খবর। যদিও সুব্রত দাবি সেই মোবাইল গুলি OLX থেকে কিনেছে। পুলিশের অনুমান এই চুরির সঙ্গে আরও কেউ যুক্ত আছে। তাদের খোঁজ চালছে। আজ ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

No comments