Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ডায়েট করলেই পেয়ে যাবেন অসাধারণ সেক্স লাইফ

প্রেস কার্ড নিউজ, বিনোদনঃ একটু ডায়েট মেনটেন করলেই আওয়াজ দিতে শুরু করে বন্ধুরা। দু দিন উপোস করলে চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন। এ মেয়ে হাড় জিরজিরে চেহারা বানিয়ে ছাড়বে। দুর্বল মেয়ে এবার হাঁপিয়ে মরবে। কিন্তু এ নিয়ে যে অন্য কথা বলছেন ব…

প্রেস কার্ড নিউজ, বিনোদনঃ একটু ডায়েট মেনটেন করলেই আওয়াজ দিতে শুরু করে বন্ধুরা। দু দিন উপোস করলে চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন। এ মেয়ে হাড় জিরজিরে চেহারা বানিয়ে ছাড়বে। দুর্বল মেয়ে এবার হাঁপিয়ে মরবে। কিন্তু এ নিয়ে যে অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা। আপনারই উপোসী ডায়েটই ধরে রাখবে আপনার মুড। বাড়বে ঘুমের পরিমান। বাড়বে সেক্সও। পরিমানে কম খাবার খান। কিংবা বিভিন্ন অজুহাতে বহুদিন না খেয়েই কাটিয়ে দেন অনেকেই। এমনই কয়েকজনকে নিয়ে একটি সমীক্ষা চালায় জেএএমএ ইন্টারন্যাশনাল মেডিসিন।

দেখা গিয়েছে, দু’বছর ধরে এই নিয়মে যারা চলেছেন তাঁদের দৈনন্দিন জীবন অনেক বেশি ঝকঝকে। রাতে ভালো ঘুমও হয় তাঁদের। আর সেক্স লাইফও টানটান উত্তেজনায় ভরপুর। ২১৮ জনের একটি দলকে নিয়ে সমীক্ষাটি করা হয়। একদলকে বলা হয়, দু’বছরের মধ্যে তাঁদের ২৫ শতাংশ ক্যালোরি কমাতে হবে। আরেক দলকে ছাড় দেওয়া হয় পেটপুড়ে খাওয়ার। দেখা গেল, যারা খাবারের লোভ সামলে ফাস্টিং ডায়েটে চলছে, তাঁদের ওজন গড়ে ১০ শতাংশ কমেছে। সঙ্গে বদল এসেছে জীবনযাপন চিত্রেও। হতাশাকে অনেকটাই জয় করতে পেরেছেন তাঁরা। রোজকার ঘুমের পরিমাণও বেশ বেড়েছে। সেক্সলাইফেও এসেছে বেশি স্ফুর্তি। তবে দু’বছর ধরে ক্যালোরি কমানোর এই পরীক্ষা দেওয়া কিন্তু মোটেই সহজ নয়। অন্তত আমাদের রোজকার জীবনযাত্রাতে তো বটেই। তাই যা করবেন একটু ভেবেচিন্তে।


সুত্রঃ ইন্টারনেট থেকে সংগৃহীত 

No comments