বাম শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘন্টা বনধের দ্বিতীয় দিনের সকালে কোনো প্রভাব লক্ষ্য করা গেলনা মুর্শিদাবাদে। এদিন সকালে জেলার সদর শহর বহরমপুরে জনজীবন রয়েছে স্বাভাবিক। বেসরকারি যানের তুলনায় সরকারি যান চলাচল রয়েছে বেশি। বুধবার সকালে নির্দিষ্ট সময়ে বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে যেতে দেখা যায় লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার সহ কোলকাতা গামী ভাগীরথী এক্সপ্রেস ট্রেনকে। এদিন সকালে বহরমপুর বাস স্ট্যান্ড চত্বরে যাত্রী আনাগোনা কিছুটা কম চোখে পড়লেও বাস চলাচল রয়েছে স্বাভাবিক। এককথায় ৩৪ নম্বর জাতীয় সড়কে সরকারি বাস ও লরি চলাচল রয়েছে স্বাভাবিক। বনধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ রয়েছে তৎপর।

No comments