Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

আশ্চর্যজনক ভাবে ঠাণ্ডা জলেই এই চাল ভাত হয়ে যায়

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ পশ্চিমবাংলায় এক আশ্চর্যজনক ধানের চাষ করছেন চাষিরা। যেই চাল থেকে ভাত করার জন্য গরম জলের প্রয়োজন হবে না। অবাক করার মতো ঘটনাটা আসলে সত্যি। এই আশ্চর্যজনক চালের নাম কমল। এর আরও একটা আশ্চর্যজনক ব্যাপার হল যে মা…

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ পশ্চিমবাংলায় এক আশ্চর্যজনক ধানের চাষ করছেন চাষিরা। যেই চাল থেকে ভাত করার জন্য গরম জলের প্রয়োজন হবে না। অবাক করার মতো ঘটনাটা আসলে সত্যি। এই আশ্চর্যজনক চালের নাম কমল। এর আরও একটা আশ্চর্যজনক ব্যাপার হল যে মাত্র অল্প জলেই এই চাল থেকে ভাত হয়ে যায়।পশ্চিমবঙ্গের বর্ধমান, নদীয়া জেলা সহ বেশ কিছু জেলায় এই চালের চাষ করছেন চাষিরা। এই ব্যাপারে কৃষি নির্দেশকারী সহায়ক অনুপম পাল বলেন, এই ধান মূলত ব্রহ্মপুত্র নদীর ধারে আসামের মাজুলী দ্বীপে হয়ে থাকে। তিনি বলেন এক সময় কিছু চাষি পশ্চিমবঙ্গে এই ধান নিয়ে আসে। তারপর এই ধান এখানেও ভালো চাষ হতে থাকে। এখন পশ্চিমবঙ্গ সরকার এর ব্যবসায়িক উৎপাদনের জন্য ঘোষণা করেছে।

কমল ধান বিশেষ করে জৈবিক সারে হয়ে থাকে। কোনও রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে এর উৎপাদন হয় না। বর্তমানে নদীয়া জেলায় ১০ হেক্টর জমিতে এর চাষ হচ্ছে। এর ভালো ফল আশা করা হচ্ছে। জানা গেছে বহু বছর আগে এই চালের ব্যবহার সৈনিকরা করতেন। কারন যুদ্ধের সময় কম সময়ে এটি রান্না করতে সুবিধা হত। অনুপম পাল বলেন, অন্যান্য চালের মতো এই চালেও কার্বহাইড্রেট, প্রোটিনের মতো পুষ্টিকর উপাদান রয়েছে। কমল ধানের চাষ লাভজনক বলে দাবি করেছেন চাষিরা। বাজারে এর দাম কিলো প্রতি ৬০ থেকে ৮০ টাকা। 

No comments