সিটি অটোতে চড়ে ব্যাগ ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ২ মহিলা।অভিযুক্ত দুই মহিলাকে আটক করল খালপাড়া ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে,শনিবার সিটি অটোতে করে যাওয়ার সময় সহযাত্রী এক মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে ওই দুই মহিলা।সেইসময় বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন অটোতে থাকা বাকি যাত্রীরা।এরপর তাদেরকে ধরে নিয়ে আসা হয় এয়ারভিউ ট্রাফিক পুলিশের কাছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় খালপাড়া ফাঁড়ির পুলিশ।এরপর ওই দুই মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

No comments