আলিপুরদুয়ার শহরের বুকে ফের বড় ধরনের চুরির ঘটনা ঘটল।আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়াতে এক ব্যক্তির বাড়িতে গতরাতে জানলা, গ্রিল ভেঙ্গে ভয়াবহ চুরির ঘটনা ঘটল।ওই সময় ঘরে এক বৃদ্ধ দম্পত্তি ছিলেন।তারা কিছু টের পাননি।জানা গেছে নগদ ৮০ হাজার টাকা,৫০ গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।ওই বৃদ্ধের ছেলে জানান,বাবা অসুস্থ্য।চিকিৎসার জন্য টাকা রাখা ছিল।মার জমানো গহনা ও নিয়ে গেছে চোরের দল।তার আশংকা চেনাজানা দুষ্কৃতীরাই এই কাজ করেছে।আশেপাশে বাড়িঘর।লোকজন থাকলেও টের পেলেন না কেউ।বিষয় সকালে আলিপুরদুয়ার থানায় জানানো হয়েছিল।পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
আলিপুরদুয়ার শহরের বুকে এ ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত সাধারন মানুষ।

No comments