Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

‘সেক্সি’ ও কণ্ঠস্বর এক গিমিক রসায়ন ! কি বলছে ছেলেমেয়েরা

পুরুষেরা কণ্ঠস্বর ‘সেক্সি’ করে কোনো নারীকে আকর্ষণ করার চেষ্টা করেন তাহলে জেনে রাখুন, এটা কখনোই সম্ভব নয়। কারণ পুরুষের কণ্ঠস্বরের সঙ্গে ‘সেক্সি’ বিষয়টার কোনো সম্পর্ক নেই। কিন্তু নারীরা তাদের কণ্ঠস্বর ঠিকই ‘সেক্সি’ করে কথা বলতে পা…




পুরুষেরা কণ্ঠস্বর ‘সেক্সি’ করে কোনো নারীকে আকর্ষণ করার চেষ্টা করেন তাহলে জেনে রাখুন, এটা কখনোই সম্ভব নয়। কারণ পুরুষের কণ্ঠস্বরের সঙ্গে ‘সেক্সি’ বিষয়টার কোনো সম্পর্ক নেই। কিন্তু নারীরা তাদের কণ্ঠস্বর ঠিকই ‘সেক্সি’ করে কথা বলতে পারে। সাম্প্রতিক এক গবেষণার আলোকে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গবেষকরা জানিয়েছেন, নারীরা কণ্ঠস্বর নিচু করে তাদের গলা থেকে ‘সেক্সি’ কণ্ঠ নির্গত করতে পারে। কিন্তু পুরুষেরা এ ভঙ্গীতে কথা বলতে পারে না আর এ ধরনের চেষ্টা করলে তা বিপরীত অবস্থাই ডেকে আনে।
অ্যালব্রাইট কলেজ ইন রিডিং-এর সাইকোলজির প্রফেসর সুসান হাগেস বলেন, ‘এ সক্ষমতা হতে পারে সংস্কৃতির কারণে আর তা সংস্কৃতি ও সময়ের সঙ্গেই সম্পর্কিত। আমাদের সংস্কৃতিতে সেক্সি কণ্ঠের নির্দিষ্ট রূপ রয়েছে- নিম্ন কণ্ঠস্বরের বায়ুতাড়িত শব্দ।’
গবেষকরা আরও দেখেছেন, নারী ও পুরুষ উভয়েই তাদের কথার গতি কমিয়ে দিয়ে তা আকর্ষণীয় করে তুলতে ও অধিক বুদ্ধিমান হিসেবে ফুটিয়ে তুলতে পারে।
নারী ও পুরুষেরা চেষ্টা করে নিজেদের কণ্ঠস্বর পরিবর্তন করে তাতে ‘সেক্সি’ ভাব ফুটিয়ে তুলতে, বুদ্ধিমত্তা প্রকাশ করতে এবং আত্মবিশ্বাস তুলে ধরতে পারে কি না এ বিষয়টিই গবেষণায় দেখা হয়।
এ গবেষণায় দেখা যায়, নারীরা ইচ্ছা করলে তাদের কণ্ঠস্বর আকর্ষণীয় ‘সেক্সি’ করে তুলতে পারলেও পুরুষ এক্ষেত্রে অক্ষম।
হাগেস লিখেছেন, ‘পুরুষেরা কণ্ঠস্বর সেক্সি করার চেষ্টা করলে তা আরো খারাপ হয়ে যায়।’

No comments