দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাইকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে বিরাট সাফল্য পেলো পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে দাদা প্রণব কুমার মাহাতোর খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ভাই কৈলাস মাহাতোকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যে জায়গায় খুন করা হয়েছিল সেই সুরুলিয়া জোড়ের জলাশয়ের সামনে গিয়ে কিভাবে খুন করা হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ নাটকীয় ভাবে করে দেখায় প্রণবের ভাই কৈলাস। কিভাবে তাকে সে ওই জায়গায় নিয়ে গিয়েছিল, কিভাবে বচসা তার পর ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কোপানোর পর দেহ টেনে নিয়ে গিয়ে পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয় তা পুনর্নির্মাণ করে দেখায় কৈলাস। এর পর যে অস্ত্র দিয়ে প্রণবকে শেষ করে দেওয়া হয় সেই অস্ত্রটিও পুলিশের সামনে জলাশয় থেকে তুলে নিয়ে আসে এই খুন মূল অভিযুক্ত কৈলাস মাহাতো।খুন করার পর অস্ত্রটি জলে ফেলে দেওয়া হয়। পুরো ঘটনার ভিডিও রেকডিং করে রাখে পুলিশ।
গত ২৪ সে নভেম্বর পুরুলিয়া শহরের ১৬ নাম্বার ওয়ার্ডের সাধু ডাঙ্গার বাসিন্দা প্রণব কুমার মাহাতো শহরে ঔষধ আনতে গিয়ে আর খোঁজ পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ বলে। পরদিন সকালে পুরুলিয়ার মফস্বল থানা এলাকার সুরুলিয়া জোড়ের কাছ থেকে তার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ।তদন্ত শুরু করে প্রণব এর মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে ওই রাত্রে কৈলাস তাকে ফোন করে। জিজ্ঞাসাবাদ শুরু করে কৈলাসকে গ্রেফতার করে পুলিশ।জেরায় সে স্বীকার করে যে সে তার দাদা প্রণবকে খুন করেছে। জানা যায় বৌদি সীমা মাহাতোর সাথে তার অবৈধ সম্পর্কের কথা । তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশি জেরায় কৈলাস মাহাতো স্বীকার করে নেয় কিভাবে সে তার ভাইকে কুপিয়ে খুন করে দেহ জলে ফেলে দিয়েছিল।পুলিশ এই খুনে সমস্ত তথ্য যেভাবে বের করে নিয়ে আসছে তাতে হয়তো এই মামলায় পুলিশ ৯০দিনের মধ্যেই চার্জশিট দিযে দিতে পারবে।

No comments