নতুন বছরের শুরুর আগেই নৈহাটিবাসী সহ ট্রেনের নিত্যযাত্রীদের জন্য নতুন উপহার দিল রেল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিয়ালদহ রানাঘাট মেন শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন নৈহাটিতে জনসাধারণের উদ্দেশ্যে নতুন ভূগর্ভস্থ পথ খুলে দেওয়া হলো। এর ফলে নৈহাটি রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম প্রান্তের সংযোগ করে সাধারণ মানুষের সুবিধা করে দিল অনেকটাই। আগে রেল স্টেশনের ফুটওভার ব্রীজের সিঁড়ি ভেঙে রেল স্টেশন পারাপার করতে হতো যাত্রীদের। সে ক্ষেত্রে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ মানুষের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হতো।
সে কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতেন।ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে এই নৈহাটি স্টেশনের কাছাকাছি। সে দিক থেকে অনেকটাই সুবিধা হবে নৈহাটি রেলস্টেশনের এই ভূগর্ভস্থ পথ একদিকে যেমন এই ভূগর্ভস্থ পথে নৈহাটি রেল স্টেশনের পূর্ব এবং পশ্চিম প্রান্তের সংযোগ হচ্ছে তার পাশাপাশি নৈহাটি স্টেশনের এক থেকে পাঁচ নম্বর রেল স্টেশন এর সাথে যোগাযোগও করে দেওয়া হয়েছে। ফলে রেল যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী এই পথ দিয়েই বিভিন্ন স্টেশনে পৌঁছে যেতে পারবে অতি সহজেই। অন্যদিকে নৈহাটি 4 নম্বর এবং 5 নম্বর প্লাটফর্মে স্বয়ংক্রিয় সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে অতিরিক্ত কষ্ট না করেই এই স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে ফুটওভার ব্রিজে উঠে তাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে।এবিষয়ে সাধারণ মানুষ ও নিত্য যাত্রীদের মতামত জানতে চাওয়া হলে প্রত্যেকেই রেলের প্রশংসা করেন।
No comments