Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মেয়েদের মুখ ও মনের কথার ফারাক কত দেখুন

মেয়েরা তো আসলে একটু বেশি আবেগপ্রবণ, তাই তাদের কথায়বার্তায় একটা চাপা অনুভূতি লুকিয়ে থাকে। “হ্যাঁ”কে না বলে, “না”কে বলে হ্যাঁ। ফলে কোন কথাটার কী মানে, সেটাই বোঝা কঠিন। তাদের মুখের কথায় চলতে গিয়ে হোঁচট খায় অনেক পুরুষ। সেই সব কথার আ…




মেয়েরা তো আসলে একটু বেশি আবেগপ্রবণ, তাই তাদের কথায়বার্তায় একটা চাপা অনুভূতি লুকিয়ে থাকে। “হ্যাঁ”কে না বলে, “না”কে বলে হ্যাঁ। ফলে কোন কথাটার কী মানে, সেটাই বোঝা কঠিন। তাদের মুখের কথায় চলতে গিয়ে হোঁচট খায় অনেক পুরুষ। সেই সব কথার আসল অর্থ জানতে উঁকি দিন নারীমনে। জেনে নিন কোন কথার কী মানে…..
১. ওয়াও
মেয়েদের সব ওয়াও কিন্তু ওয়াও হয় না। অনেক সময় তিরস্কার জানাতেও তারা ওয়াও বলে। খালি ওয়াও বলার ধরনটা লক্ষ্য করতে হবে। তা হলেই বুঝে যাবেন পুরস্কার না তিরস্কার।
২. বাদ দাও- ছেড়ে দাও
এই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া কিন্তু একেবারেই বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া নয়। কোনও মেয়ে যদি এমন কথা বলে, জানবেন সেই বিষয়টি সে কোনও দিন ছাড়বে না বা বাদ দেবে না।
৩. আমার কিছু হয়নি
কোনও মেয়ে যদি বলে তার কিছু হয়নি, জানবেন অনেক কিছু হয়েছে। মেয়েরা এমন কথা তখনই বলে, যখন তারা অসম্ভব খেপে থাকে। তাই প্রথমেই কারণ জানতে চাইবেন না। আগে ঠান্ডা হতে দিন। তারপর জিজ্ঞেস করুন। গলগল করে বলে ফেলবে।
৪. আমার কথা আছে
কোনও মেয়ে যদি এই কথা বলে, সতর্ক হয়ে যান। আপনার সঙ্গে অনেক পুরোনো হিসেবে নিকেশ করতে চায় সে।
৫. গো অ্যাহেড
এই গো অ্যাহেডের অর্থ কিন্তু গো অ্যাহেড নয়। এর মানে, স্টপ। থেমে যান। মনঃপূত না হলে এমন উলটো কথাই মেয়েরা বলে। ছেলেদেরও উচিত থেমে যাওয়া। এর কারণ একটাই। পছন্দসই কাজ হলে মেয়েরা নিজে থেকেই আগ্রহ প্রকাশ করে, বারবার প্রশ্ন করে অনেককিছু জানতে চায়।
৬. ভালো
তর্কবিতর্কের সময় মেয়েরা বলে ভালো। এই ভালোর অর্থ “দারুণ” নয়, এর অর্থ “এবার থামো”।
৭. না
রাগের মুখে মেয়েদের “না” মানেই হ্যাঁ।
“আইসক্রিম খাবে?”
“না।”
“ফুচকা খাবে?”
“না।”
এমন সময় প্রশ্ন না করে সোজা কিনে আনুন ফুচকা, আইসক্রিম। রাগের মাথায় হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নেবে।

No comments