প্রেসকার্ড নিউজ, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর : প্রচার ও আয়োজকদের সমন্বয়ের অভাবে ক্রমশ জৌলুস হারাচ্ছে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব I ২০০৬ সালে শুরু হওয়া এই পর্যটন উৎসব এখন হারিয়েছে তার ঐতিহ্য I রাজ্যের মানচিত্রে জয়চন্ডী পাহাড় নিজস্ব জায়গা তৈরি করলেও ক্রমশ পর্যটকহীন হয়ে পড়ছে এই মেলাI যদিও সেই অভিযোগ মানতে নারাজ মেলা উদ্যোক্তারাI
রাজ্যের পর্যটন মানচিত্রে পুরুলিয়া রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়কে তুলে ধরতে ২০০৬ সালে বাম আমলে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব সূচনা করেছিলেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়াI এই জয়চন্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমা তৈরি হয়েছিল I কাল্পনিক চিত্রনাট্যের তৈরি করতে প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড়কে বেছে নেন পরিচালক সত্যজিৎ রায়I তখন থেকে এই জয়চন্ডী পাহাড়কে হীরক রাজার দেশ বলে অনেকেই চিনতেন I হীরক রাজার এই দেশকে রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরতে ২০০৬ সালে জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব সূচনা হয়েছিল I ১৩ বছরের শুরু হওয়া এই মেলা প্রথমে জাঁকজমক ও পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও বর্তমানে কয়েক বছরে ক্রমাগতভাবে তার নিজের জৌলুস হারাতে চলেছে এই মেলা I পর্যটকদের দাবি আগের মতন এই মেলায় উৎসাহ দেখা যায় না উদ্যোক্তাদের মধ্যেI অজানা কারণে এই মেলা এখনো সরকারি স্বীকৃতি পায়নিI মেলার তেমন প্রচার করা হয় নাI তাই এই মেলা বর্তমানে নিজের ঐতিহ্য হারাচ্ছে বলে জানালেন পর্যটকরা ।
মেলায় আসা পর্যটকদের দাবি রাজ্য সরকার এই মেলাকে সরকারি স্বীকৃতি দিক I এ ছাড়া কোনো রাজনৈতিক রঙ না দেখে এই মেলার সাধন মানুষের কাছে আরো তুলে ধরা হোক I

No comments