Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র:অভিষেক

প্রেসকার্ড নিউজ,দুর্গাপুর, ২৮ ডিসেম্বর: গলায় গামছা, মুখে রাম দাঙ্গা লাগানোই তাদের কাম। এই হচ্ছে বিজেপি। যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল, সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে। বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র। দেখতে যদি চাও উত…

প্রেসকার্ড নিউজ,দুর্গাপুর, ২৮ ডিসেম্বর: গলায় গামছা, মুখে রাম দাঙ্গা লাগানোই তাদের কাম। এই হচ্ছে বিজেপি। যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল, সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে। বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র। দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও। শুক্রবার পূর্ব বর্ধমানের গলসীর জনসভা থেকে বিজেপিকে এভাবে তোপ দাগলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, শুক্রবার গলসীর হাইস্কুল ময়দানে তৃণমূলের বিগ্রেড সভার প্রস্তুতি সভা ছিল। এদিন মুখ্য বক্তা ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্যে আগাগোড়া বিজেপিকে তুলোধনা করেন। তিনি বলেন, "সিপিএম আমলে শুনতাম ইনক্লাব জিন্দাবাদ, হার্মাদ খাবে মানুষ বাদ। এখন শুনছি গলায় গামছা মুখে রাম, দাঙ্গা লাগানোই তাদের কাম। এই হচ্ছে বিজেপি। এরা রামকে বিক্রী করে। গরুর নামে রাজনীতি করে। কেউ বশ্যতা স্বীকার না করলে ইডি, সিবিআই লেলিয়ে দেয়।" তিনি আরও বলেন, "বিজেপি বাংলার রসগোল্লা খেতে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় হেরেছে। যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল। সেই গরু ২০১৯ সালে মুখে গোবর লেপে দেবে। বিজেপির গণতন্ত্র, মানুষ মারার ষড়যন্ত্র। দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও। বুন্দেলশহরে গরু বাঁচাতে গিয়ে একজন পুলিশ অফিসারকে প্রাণ দিতে হয়েছে।"

বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রাকে কটাক্ষ করে বলেন," বিলাসবহুল গাড়িতে যেখানে দেবতা থাকে না, যেখানে আড্ডা দেওয়া যায়, ফুর্তি করা যায়, মলমূত্র ত্যাগ করা যায়, সেটাই বিজেপির রথ।

 ১৯৯৩ সালে যখন রাজ্য গণতন্ত্র বিপন্ন। সিঙ্গুর নন্দীগ্রাম, নেতাইয়ে যখন গণতন্ত্র বিপন্ন তখন অমিত শাহ, দিলীপ ঘোষদের দেখা যায়নি।" এদিন হিন্দুধর্মের উন্নয়নের ফিরিস্তি দিয়ে তিনি বলেন, "আমার ধর্ম হিন্দু ধর্ম। বিশ্বের বড় ধর্ম। কোনও দিন মানুষের বিভাজন শেখায়নি। আমাদের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের জন্য যা উন্নয়ন করেছে দেশের অন্য ২৮ রাজ্যের মুখ্যমন্ত্রী ৫ শতাংশ কাজ করেনি।" এদিন কেন্দ্রে সরকার গড়ার হুঙ্কার দিয়ে তিনি বলেন, "৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে যখন উপড়ে ফেলেছি। তখন চারবছরের শিশু বিজেপিকে ভারতছাড়া করব।"

No comments