Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গরম গুঁড়ের মধ্যে পড়ে মৃত্যু হল প্রতিবন্ধী ছাত্রের

প্রেসকার্ড নিউজ,পাথরপ্রতিমাঃ খেজুর রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল গুড়। আর সেই গরম গুঁড়ের মধ্যে পড়েই কার্যত পুড়ে মৃত্যু হল বছর দশেকের এক স্কুল ছাত্রের। মৃতের নাম রবিশঙ্কর বাগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার অন্তর্গত…

  প্রেসকার্ড নিউজ,পাথরপ্রতিমাঃ খেজুর রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল গুড়। আর সেই গরম গুঁড়ের মধ্যে পড়েই কার্যত পুড়ে মৃত্যু হল বছর দশেকের এক স্কুল ছাত্রের। মৃতের নাম রবিশঙ্কর বাগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার অন্তর্গত রাজ রাজেশ্বরপুরে। এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ছোটবেলা থেকেই মূক ও বধির রবিশঙ্কর। বর্তমানে সে বরদাপুর প্রতিবন্ধী স্কুলের দ্বিতীয় শ্রেনিতে পড়াশুনা করে। স্কুলের হোস্টেলে থাকলেও গত কয়েকদিন ধরে স্কুল ছুটি থাকায় বাড়িতে দাদু, দিদিমার কাছে ছিল সে। রবিশঙ্করের বাবা সহদেব বাগ ও মা অনিমা বাগ সংসারে অনটনের জন্য দিল্লীতে পরিচারিকার কাজ করেন। শনিবার দুপুরে রবিশঙ্কর খেলা করতে করতে প্রতিবেশীর বাড়িতে ফুটন্ত গুঁড়ের সালতির মধ্যে পড়ে যায়। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় গদামথুরা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সাময়িক চিকিৎসার পর মৃত্যু হয় রবিশঙ্করের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

No comments